1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লাল-সবুজে সেজেছে লাকসাম

  • প্রকাশকালঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬১৪ জন পড়েছেন

মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে লাকসাম দৌলতগঞ্জ বাজারকে সাজানো হয়েছে লাল-সবুজের রঙে।


মোজাম্মেল হক আলম :
বাঙালি জাতির জীবনে মার্চ একটি গুরুত্বপূর্ণ মাস। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বাঙালীর অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি জ্বালাময়ী ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন এবং ২৬ মার্চ চূড়ান্ত ভাবে স্বাধীনতার ঘোষনা দেন। প্রতি বছর মার্চ মাস বাঙালী জাতিকে স্মরণ করিয়ে দেয় ১৯৭১ সালের এ মাসে সর্বস্ব হারানো বাঙালির প্রাণে প্রাণে ছড়িয়ে পড়েছিল স্বাধীনতার অনাবিল আনন্দ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজারকে সাজানো হয়েছে লাল-সবুজের রঙে। সম্প্রতি লাকসাম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের গৃহিত সিদ্ধান্ত মোতাবেক বাজারের সকল দোকানের সাটার লাল-সবুজ রঙে রাঙানো হয়েছে। দৌলতগঞ্জ বাজার জুড়ে এখন লাল-সবুজের সমারোহ। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের ব্যবসায়ীরা। এ উদ্যোগ বাস্তবায়নের ফলে জনমনে স্বদেশ প্রেমের চেতনা জাগ্রত হবে বলে তারা মনে করছেন।
লাকসাম ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম হিরা নকশী বার্তাকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় আমরা লাকসাম বাজারকে লাল-সবুজের রঙে রাঙানোর সিদ্ধান্ত গ্রহণ করি। স্ব স্ব অর্থায়নে আমাদের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমি লাকসাম ব্যবসায়ী সমিতির অধীনস্থ সকল শাখার ব্যবসায়ী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম