1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বড় ব্যবধানে হারল বাংলাদেশ

  • প্রকাশকালঃ রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৫২২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়ংয়ের ঝড় থামাতে পারেননি মুস্তাফিজ-শরিফুলরা। ওদিকে আবার মাহমুদুল্লাহ-মিঠুনরা বুঝেই উঠতে পারেননি ইশ শোধির লেগ স্পিনের ঘূর্ণি। হ্যামিলটনের সিডন পার্কে সিরিজের প্রথম টি-২০ ম্যাচের ফলটা তাই অনুমিত। ৬৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডেই টসে হারেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের ভাগ্যও ঘোরেনি দলের। শুরুর টি-২০ তেও টস হার দিয়ে শুরু, ম্যাচ হার দিয়ে শেষ বাংলাদেশ দলের। টস জয়ী কিউইরা প্রথমে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে তোলে ২১০ রান। জবাব দিতে নেমে ৪৪ রানে ৪ এবং ৫৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

ম্যাচের ভাগ্য ওখানেই লেখা হয়ে যায়। শেষ পর্যন্ত হারের ব্যবধান কমিয়েছেন আফিফ হোসেন ও সাইফউদ্দিন। তারা দু’জন জুটি গড়ে যোগ করেন ৬৩ রান। আফিফ ৩৩ বলে খেলেন পাঁচ চার ও এক ছক্কায় ৪৫ রানের ইনিংস। সাইফউদ্দিনের ব্যাট থেকে ৩৪ বলে তিন চার ও এক ছ্ক্কায় আসে ৩৪ রান।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম