1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৭১২ জন পড়েছেন

আমজাদ হাফিজ :

লাকসাম উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষারের সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, শান্তি ও প্রগতীর পতাকা হাতে নিয়ে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী ছোট-বড় সকল আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। ঐতিহ্যবাহী সংগঠনের অংশ হিসেবে লাকসাম উপজেলা ছাত্রলীগকে মানবতার কল্যাণে নিবেদিত হতে হবে। দেশ ও দেশের মানুষকে ভালোবেসে যাবতীয় অপশক্তির মোকাবেলায় বদ্ধপরিকর হতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনেও ছাত্রলীগ নেতাকর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
সভায় আরো বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মাসুম পারভেজ সাগর, গোলাম রাব্বী, শেখ অনিক, ফাহিমা মজুমদার নিহা, জোবায়েদুল ইসলাম সুজন, শুভ মির্জা, শাহাদাত হোসেন সাকিব, মাইনুল ইসলাম রাসেল, সায়েম কবির সৌরভ, নূরে আলম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাজ্জাদ হোসেন, জাহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, আবু সামাদ রুবেল, বেলায়েত হোসেন তানভীর, আতিকুর রহমান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোকাব্বর হোসেন সবুজ, কাউসার আলম, নজরুল ইসলাম সুমন, ফাহমিদ ভূঁইয়া আকাশ, জিয়া উদ্দিন জীবন, গোলাম রাব্বানী তপন, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফাহিম, দপ্তর সম্পাদক মোঃ তুহিন, অর্থ বিষয়ক সম্পাদক নাহিদ কবির, ধর্ম বিষয়ক সম্পাদক এম এ হাসান জেহাদী প্রমুখ।
সভায় অতীতের ন্যায় আগামী দিনেও যাবতীয় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গিকার করেন লাকসাম উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম