1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

রোজিনার মামলা প্রত্যাহার হবে কিনা জানালেন আইনমন্ত্রী

  • প্রকাশকালঃ রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৩০ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন।  তার বিরুদ্ধে দায়ের হওয়া অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না।  যারা মামলা করেছেন তাদের দায়িত্ব আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। রোববার সকালে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘন্ট আটকে রেখে হেনস্তা ও নির্যাতনের পর গত ১৭ মে মধ্যরাতে স্বাস্থ্য সেবা বিভাগ রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে শাহবাগ থানায় মামলা করে।  সে মামলায় আজ তিনি জামিন পেয়েছেন।

তার মামলা প্রত্যাহার হবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না। যারা মামলা করেছেন তাদের দায়িত্ব আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

আনিসুল হক বলেন, মামলা প্রত্যাহার বড় কথা না।  তদন্ত করে যদি নির্দোষ প্রমাণ হয় আর অন্য কেউ দোষী হয় তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।  তদন্তের ওপর আস্থা রাখতে বলেন মন্ত্রী।

সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাংবাদিক সুরক্ষা আইন এবং গণমাধ্যমকর্মী আইন নিয়ে কোনো খসড়া সাংবাদিকদের পক্ষ থেকে তার মন্ত্রণালয়ে পাঠানো হলে তিনি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সে বিষয়ে কথা বলবেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম