1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চমক দেখিয়ে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৮৮ জন পড়েছেন

নকশী বার্তা স্পোর্টস ডেস্ক:

ছোট লক্ষ্য! জিততে হলে দরকার মাত্র ১৩১। ব্যাটিংয়ে নামার আগেও তাই নির্ভার ছিল পাকিস্তান। কিন্তু এই লক্ষ্যের সামনেই যে জিম্বাবুয়ের কাছে তাদের হার দেখতে হবে সেটা কে জানতো? রুদ্ধশ্বাস লড়াইয়ে ছোট পুঁজি নিয়েই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।

বিশ্বকাপে গ্রুপ ‘বি’- দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় পাকিস্তান। মেলবোর্নে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আশা করলেও তাতে গুঁড়েবালি। উল্টো ম্যাচ জমিয়ে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। অঘটনের চলতি আসর সাক্ষী হয় আরেকটি অঘটনের। পার্থে পাকিস্তানকে ১ রানে পরাজিত করে জিম্বাবুয়ে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ইনিংসের শুরুটাও ভালো হয় তাদের। কিন্তু বড় ইনিংসের আশা জাগিয়েও শেষমেশ ৮ উইকেটে ১৩০ রানে থামে তাদের রানের চাকা।

মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খানের বোলিংয়েট সামনে দাঁড়াতেই পারেনি তারা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শন উইলিয়ামস। অধিনায়ক আরভিনের ইনিংস শেষ হয় ১৯ রানে। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম, ৪ ওভারে ২৩ রান দিয়ে শাদাব খানের শিকার ৩ উইকেট।

জবাব দিতে নেমে ২৩ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। দলীয় ৩৬ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ইফতেখার আউট হলে ম্যাচ জমার সম্ভাবনা তৈরি হয়। তবে ৩৮ বলে ৪৪ রান করে শান মাসুদ আউট হওয়ার আগে দলকে শক্ত অবস্থানে রেখে যান। শেষ দিকে আবার দ্রুত দুই উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত যেখান থেকে দলকে আর ম্যাচে ফেরাতে পারেনি টেলএন্ডাররা।

শেষ ওভারে ১১ রানের প্রয়োজন থাকলেও ৯ এর বেশি নিতে দেননি ব্র্যাড ইভান্স। পাকিস্তান থামে ১২৯ এ! নিয়ন্ত্রিত বোলিংয়ে আসরে প্রথম জয় পায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সিকান্দার রাজা। সমান ওভারে সমান রান দিয়ে ইভান্সের শিকার দুটি, যার একটি শেষ ওভারে।

 

 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম