1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্তি পেল পাঠান

  • প্রকাশকালঃ বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ৩৫২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক :


ভারতজুড়ে মুক্তি পেল শাহরুখ খানের ‘পাঠান’। এই ছবির মধ্য দিয়ে প্রায় চার বছর পর সিনেমা মুক্তি পেল বলিউড বাদশাহর। কাজেই ‘পাঠান’ নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আজ বুধবার প্রথম দিনের প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর।

সকাল ৭টার দিকে শুরু হয় ‘পাঠান’ সিনেমার প্রথম শো। শো শেষে বের হয়ে শাহরুখের অভিনয়ের প্রশংসা করেন দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট আসছে। ‘পাঠান’ সম্পর্কে অনুরাগীরা বলছেন, শাহরুখের অভিনয় দারুণ ছিল। দীপিকা আর জন আব্রাহামও দুর্দান্ত অভিনয় করেছেন বলে লিখেছেন অনেকে।

 দীপিকা পাড়ুকোন গেরুয়া রঙের বিকিনি পরায় সমালোচনার ঝড় ওঠেদীপিকা পাড়ুকোন গেরুয়া রঙের বিকিনি পরায় সমালোচনার ঝড় ওঠে। ছবি: টুইটারএদিকে মঙ্গলবার রাতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ছবির স্ক্রিনিংয়ের। সেখানে দীপিকা, শাহরুখসহ আরও অনেকে ছিলেন।

দেশজুড়ে বুধবার মুক্তি দেওয়া হয় ‘পাঠান’। মুম্বাই, দিল্লি, কলকাতাসহ সব বড় শহরেই চলছে ছবিটি নিয়ে উন্মাদনা। প্রথম দিনের প্রথম শো দেখার জন্য সিনেমা হলে হাজির হন প্রচুর দর্শক। তবে মুক্তির আগে থেকেই বিতর্কও কম হয়নি ‘পাঠান’ নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর পক্ষ থেকে ছবিটি বয়কটেরও ডাক দেওয়া হয়। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে হিন্দুধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল ছবিটি বয়কটের ডাক দেয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম