1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

উন্নত জাতি গঠনে স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৩৬৭ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: 

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে লাকসামে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে লাকসাম পৌরসভার বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

এসময় তিনি আরো বলেন, দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। রোবোটিকস অ্যান্ড বিগ-ডাটা সমন্বিত ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। উন্নত জীবনযাপনের লক্ষ্যে তরুণ প্রজন্ম এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাকিবুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, পৌরসভার মেয়র মোঃ আবুল খায়ের, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদুর রহমান।

সমাবেশে লাকসাম উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম