1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

‘পাঠান’ এক সপ্তাহে আয়ে ইতিহাস গড়ল

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮৪ জন পড়েছেন
নকশী বার্তা ডেস্ক : সমালোচকদের দাঁতভাঙা জবাব দিয়ে দুর্দান্তভাবে ফিরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ চার বছরেরও অধিক সময় পর মুক্তি পেল কিং খানের চলচ্চিত্র। আর মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘পাঠান’। মুক্তির প্রথম দিনে ৫৭ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড করে ‘পাঠান’। আর সপ্তাহ শেষে সেই রেকর্ড যেন পাহাড় ছুঁতে চলেছে! মাত্র সাত দিনে বিশ্বব্যাপী ৬৩৪ কোটি রুপি আয় করেছে শাহরুখের ‘পাঠান’।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, ‘পাঠান’ হিন্দি সিনেমার ইতিহাসে এক সপ্তাহে সর্বোচ্চ বক্স অফিস আয় করেছে। বিশ্বব্যাপী ৬৩৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি, যার মধ্যে শুধু ভারতে ৩৯৫ কোটি আয় তুলে নিয়েছে। বিদেশের বাজারে ২৩৯ কোটি রুপি আয় করেছে ‘পাঠান’।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভারতে বক্স অফিস সংগ্রহে ‘পাঠান’ মাত্র সাত দিনে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ভারতের বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে প্রবেশের ক্ষেত্রে সিনেমাটি এখন ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণকেও পেছনে ফেলে দিয়েছে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী ২’ মাত্র ১০ দিনের মধ্যে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল।শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া। সিনেমাটিতে সালমান খানের একটি বিশেষ ক্যামিও রয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় অ্যাকশন করেছেন এ দুই মেগাস্টার। তাই বক্স অফিসেও আগুন লাগিয়েছে ‘পাঠান’। এখন দেখার বিষয়, পাঠান ঝড় কোথায় গিয়ে থামে! নন-হলিডে মুক্তি পেয়েও এমন দুর্দান্ত ব্ক্স অফিস আয় করে ‘পাঠান’ যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে গোটা বলিউডকে!

সূত্র : হিন্দুস্তান টাইমস

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম