1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশকালঃ রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৯০ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

আজ থেকে ৫২ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে উন্নত রাষ্ট্র। স্বাধীনতা দিবস, এই দিনটি বাঙালি জাতির সংগ্রাম মুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন।
এ উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সারাদেশের ন্যায় লাকসামেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও ব্যক্তিগত ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের পক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শহীদ মিনার-বেলতলী বধ্যভূমি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে কুচকাওয়াজ, প্যারেড, সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ সহ রাজনীতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ।পরে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে বিজয়ীদের মধ‍্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন‍্যান‍্য অতিথিরা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম