1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে আহত ছাত্রলীগ নেতা অনিকের মৃত্যু

  • প্রকাশকালঃ বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৬৬৩ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

লাকসামে আহত ছাত্রলীগ নেতা ইফতেখার অনিক (২৩) মারা গেছেন। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন জানান, পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি অনিক গত ২১ জুন (বুধবার) ছাত্রদল-যুবদলের হামলায় আহত হন। ছুরিকাহত অনিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঐদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ গত শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অনিক পৌরসভার পূর্ব লাকসাম এলাকার মনির হোসেনের ছেলে। তাদের মূল বাড়ি উত্তরদা এলাকায়। তার মা নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ২ ভাই এক বোনের মধ্যে অনিক সবার ছোট।

পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, অনিকের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে, একই সাথে আহত পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৌরভ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (২০ জুন) অনিকের পিতা মনির হোসেন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে লাকসাম থানায় মামলা দায়ের করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম