1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

তামিমের ক্রিকেট থেকে বিদায়

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪৩২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : 

গতরাত থেকেই গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে ক্রিকেট থেকেই যে এই ওপেনার নিজেকে সরিয়ে নেবেন সেটি ধারণার বাইরে ছিল।

শেষ পর্যন্ত ক্রিকেটই ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দিলেন, গতকাল আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটাই ছিল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
বিদায়ী সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন তামিম। বারবার টিস্যু দিয়ে চোখের পানি মুছছিলেন। কিছুতেই নিজেকে সংবরণ করতে পারছিলেন না। এতটাই আপ্লুত হয়ে পড়েন যে, কথাই বলতে পারছিলেন না।

তামিম ইকবাল বলেন, আমি ক্রিকেটকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। এর পরও এই যে পরিস্থিতি তৈরি হলো, সে বিষয়ে আমার অনেক কিছু বলার ছিল; কিন্তু কিছুই বলব না।

তামিম ইকবাল গণমাধ্যমের উদ্দেশে বলেন, আমার ইতিহাসটা এখানেই শেষ হোক। কেন আমি অবসরে, কী হয়েছিল— এসব নিয়ে আপনারা প্লিজ কৌতূহলী হবেন না। আপনারা যে কোনো খেলোয়াড়কে নিয়ে বস্তুনিষ্ঠ সমালোচনা করবেন।

বিদায়ী সংবাদ সম্মেলনে পরিবারকে ভুলে যাননি তামিম। তিনি বলেন, আমি আমার পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি, যারা আমার কারণে বারবার সাফারার হয়েছে!

গতকাল চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

চট্টগ্রামে আফগানিস্তান সিরিজ কাভার করতে আসা সাংবাদিকদের তামিম কাল গভীর রাতে খবর পাঠান, আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সংবাদমাধ্যমকে কিছু বিষয়ে জানাবেন। পরে সংবাদ সম্মেলন পিছিয়ে দুপুর দেড়টা করা হয়।

তামিমের এমন রহস্যময় সংবাদ সম্মেলনের ডাক গুঞ্জনের ডালপালা ছড়ায়। সংবাদ সম্মেলনে কী বলবেন তামিম? কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি জানাতে যাচ্ছেন? এসব নিয়ে দুপুর পর্যন্ত কৌতূহল ছিল।

সংবাদ সম্মেলনে তামিম ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেবেন, এমন সম্ভাবনার কথাই শোনা যাচ্ছিল। কিন্তু তামিম গেলেন আরও দূরে। ক্রিকেটকে বিদায় বলে দিলেন।

এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এর পর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই খেলছেন ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এ বাঁহাতি ওপেনার।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম