মোজাম্মেল হক আলম :
১৪ জুলাই শুক্রবার লাকসাম-নোয়াখালী সড়কে অনভিপ্রেত সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএনপির মিথ্যাচার তথ্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ।
শনিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া বলেন, ঐদিন বিভিন্ন এলাকা থেকে অস্ত্র বহন করে লাকসাম বাইপাস এলাকায় নেমে স্থানীয় জনসাধারণের উপর হামলা করে বিএনপির সন্ত্রাসীরা। এ সময় তারা খালেদা জিয়া, তারেক জিয়ার নামে শ্লোগান দিচ্ছিল। পরে স্থানীয় জনসাধারণের পাল্টা ধাওয়া করলে তারা পালানোর সময় কয়েকজন আহত হয়ে থাকতে পারেন। এ ঘটনায় আওয়ামী লীগের কোনো লোকজনের সম্পৃক্ততা নেই। ঐ কুলাঙ্গাররা আমাদের এলাকার বদনাম করেছে, আমাদের প্রানপ্রিয় নেতা স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে বদনাম করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরার উপস্থাপনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সহ-সভাপতি শাজাহান মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌরসভার প্যানেল মেয়র খলিলুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, মনসুর আহমদ মুনসি, আবু ছায়েদ বাচ্চু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আলী আহমদ, ওমর ফারুক, ইমাম হোসেন, নজরুল ইসলাম, যুবলীগ নেতা মনির হোসেন, আবদুল কাদের শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার (১৪ জুলাই) নোয়াখালীতে পদযাত্রায় যাওয়ার পথে লাকসামে বিএনপির গাড়িবহরে হামলার মিথ্যা অভিযোগ আনে বিএনপি।
Leave a Reply