1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সিয়াম হত্যাকান্ড নিয়ে বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

  • প্রকাশকালঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৪৬১ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম : 

ভাংগারি ব্যবসায়ী সিয়াম হত্যারকান্ডকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লাকসাম উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনকে দায়ী করে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ।
বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা।

এসময় তিনি বলেন, গত ২৪ জুলাই দিবাগত রাতে ভাংগারি ব্যবসায়ী সিয়াম হত্যারকান্ডকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লাকসাম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে দায়ী করে বিএনপির মিথ্যাচার তথ্য প্রকাশ করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিএনপির কুলাঙ্গাররা আমাদের এলাকার বদনাম করেছে, আমাদের প্রানপ্রিয় নেতা স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে বদনাম করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা শরাফত আলী বলেন, আমার ছেলে সিয়াম দীর্ঘদিন ধরে গন্ডামারা এলাকায় ভাঙারি ব্যবসায়ী করেন। কয়েকদিন পূর্বে সিয়ামের কাছ থেকে ভাংগারি মালামাল ক্রয় করার জন্য তার কাছ থেকে সবুজ মিয়া টাকা দার নেয়। গত ২৪ জুলাই দাদনে’র টাকা চাইতে গিয়ে কর্মচারী সবুজ মিয়া আমার সন্তানকে ছুরিকাঘাত করে খুন করে। এ ঘটনায় আওয়ামী লীগের কোনো লোকজনের সম্পৃক্ততা নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, সহ-সভাপতি গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সিলর আবদুল আজিজ, মোহাম্মদ উল্লাহ, আবু সায়েদ বাচ্চু, পৌরসভার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন (সাখন), যুবলীগের সদস্য ওমর ফারুক, মোশাররফ হোসেন মজুমদার, সাজেদুল ইসলাম সজল, নিমাই সাহা, সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম