1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশকালঃ রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৪৪ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম : 

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা-পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে লাকসাম বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াত বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে পূর্বের ন্যায় আবারো অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ শুরু করেছে। নির্বাচন সামনে রেখে জ্বালাও, পোড়াও, পুলিশের উপর হামলা করছে তারা। বিএনপি-জামায়াত আবার সহিংস হয়ে উঠেছে। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের নেতা স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে রাজপথে আমাদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে তাদের এই অপকর্ম প্রতিহত করতে হবে। এখন থেকে বিএনপি-জামায়াতের যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে হবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের, সদস্য ওমর ফারুক, মোশাররফ হোসেন মজুমদার, মোঃ মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম