1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৭৩৪ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা কামাল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. আবু বাকার, জাকের পার্টি প্রার্থী এডভোকেট টিপু সুলতান, বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী মনিরুল আনোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী হাসান মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বুধবার লাকসাম সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সংসদ সদস‍্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার লাকসাম সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. আবু বাকার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী মনিরুল আনোয়ার এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জাতীয় পার্টি প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা কামাল ও জাকের পার্টি প্রার্থী এডভোকেট টিপু সুলতান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী হাসান মিয়া, এছাড়াও মনোহরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম