1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অবশেষে ঘাতক মনির গ্রেপ্তার

  • প্রকাশকালঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪০৭ জন পড়েছেন
লাকসাম প্রতিনিধি : 
কুমিল্লার লাকসামে গলা কেটে হত্যা করা যুবকের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম আবু হানিফ (৩০)। সে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার চান্দগড়া হাজী আবুল হাশেমের বাড়ীর আলী আকবরের ছেলে। অপরদিকে, ঘাতক মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে নিহতের ঠিকানা লাকসামের নৈরপাড় বলে জানালেও পরে নাঙ্গলকোটের চান্দগড়া বলে শনাক্ত করে পুলিশ।

উল্লেখ্য, শনিবার (২৫ মে) দুপুরে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুরে স্কুলের পিছনে মালেক মেম্বারের বাড়িতে অটোরিকশা চালক মোঃ আবু হানিফকে দা দিয়ে গলা কেটে দেয় মতিন মেম্বারের ছেলে মনির হোসেন (৩৮) ও তার মা মঞ্জুমা বেগম। পরে ৯৯৯ এ সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ হানিফকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

অভিযুক্ত মনির হোসেন উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড়ের আব্দুল মতিন মেম্বারের ছেলে। বর্তমানে সে গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মালেক মেম্বারের বাড়িতে তার মাসহ বসবাস করে।

মনির হোসেনের বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে। মাদকজনিত কারনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম