1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভারতকে কাঁপিয়ে অভিষেক রাঙালেন হামজা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৫৯ জন পড়েছেন

ছবি: সংগৃহীত


স্পোর্টস ডেস্ক :

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে আক্রমণভাগের খেলোয়াড়দের বর্থতার দিনে গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। তবে ফরোয়ার্ডরা ব্যর্থ হলেও রীতিমতো কেঁপেছে ভারতের রক্ষণভাগ।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় মাঠে নামে দু’দল। এম্যাচে বাংলাদেশের জার্সিতে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা চৌধুরির অভিষেক হলেও অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়া মাঠে নামে বাংলাদেশ।

হামজা চৌধুরীর অভিষেকের এই দিনে শুরু থেকেই ভারতের ওপর চাপ সৃষ্টি করতে থাকে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে বরাবরই ব্যর্থতার ছাপ দেখান দলের ফরোয়ার্ডরা।

এদিন প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই ভারতের রক্ষণভাগ কাঁপিয়ে দেয় বাংলাদেশ। হামজা-হৃদয়রা একের পর এক বল ফরোয়ার্ডদের উদ্দেশ্যে বাড়ালেও তা জালে জড়াতে ব্যর্থ হয় রাকিব-মোরছালিনরা।

ম্যাচের ১৬ মিনিটে অবশ্য এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। তবে এবার মিস করেন ইমন। জনির বাড়ানো বল হেডে জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এরপরেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক তপু বর্মন।

এরপর চলে মাঝমাঠ দখলের লড়াই। দুইদলই মাঝমাঠ নিয়ন্ত্রণে নিতে মরিয়া চেষ্টা চালাই। ভারত ম্যাচে নিজেদের প্রথম সুযোগ তৈরি করে ২৭ তম মিনিটে। এরপর ৩১ তম মিনিটে আরও একটি সুযোগ পায় ভারত। তবে এ যাত্রায় বাংলাদেশ দলের ত্রাণকর্তা হয়ে আসেন মিতুল।

এরপর ম্যাচের ৪০ তম মিনিটে আরও একবার দারুণ সুযোগ পায় বাংলাদেশ। তবে এবার ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি বাংলাদেশ।

এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ধীর স্থির শুরু করে দুই দলই। ৪৭ মিনিটে হামজা দেখালেন তাঁর ডিফেন্সিভ ম্যাজিক। বাঁ উইং চিরে বল নিয়ে দৌড়ে যাচ্ছিলেন ভারতের লিষ্টন। বেশ দূর থেকে দৌড়ে এসে তাঁকে ট্যাকল করেন হামজা। লিস্টন দৌড়ে ভেতরে ঢুকলে বিপদ হতে পারত বাংলাদেশের।

এরপর ৭৩ মিনিটে দারুণ সুযোগ তৈরি করে ভারত। কর্নার থেকে ভেসে আসা বলে মার্কারকে দূরে ঠেলে হেড নিয়েছিলেন ভারতের ডিফেন্ডার শুভাশীষ। বুলেট গতির হেড পোস্টে পাশ দিয়ে চলে যায়।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশ বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। তবে বল জালে জড়াতে পারেনি কেউই। এতে ফলাফল গোলশূণ্য রেখেই শেষ বাঁশি বাজান রেফারি।

এদিন গোলের জন্য পরিষ্কার ৫টি সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। তবে গোল করতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো হাভিয়ের কাবরেরার দলকে। তবে সেই ফলাফলে আশাপূর্ণ হয়নি দলটির। ম্যাচটি থেকে পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ।

অন্যদিকে ভারত ড্র নিয়ে স্বস্তি পেতে পারে। কারণ ঘরের মাঠে তেমন ভালো খেলতে পারেনি মার্কেজের দল।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম