1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ব্রাজিল কোচ দরিভাল বরখাস্ত

  • প্রকাশকালঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০৭ জন পড়েছেন

ছবি সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে পরাজিত ব্রাজিল। এরপর থেকে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাইয়ের গুঞ্জনটা ওঠে। অবশেষে সেটাই সত্যি হয়েছে। কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে দরিভালের ছাঁটাই হওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি সন্ধান করবে।
ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং সাও পাওলোর হয়ে সাফল্য দরিভালকে নিয়ে আসে জাতীয় দলে। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দরিভাল। সেলেসাও ডাগআউটে তার শুরুটা ছিল দারুণ ইতিবাচক। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেন এই কোচ। তবে দ্রুতই ফুরিয়ে যায় দরিভালের জাদু।
বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতা এবং কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বেশ সমালোচনার মুখে ফেলে দরিভালকে। এরপর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিশ্চিত করেছে তার বিদায়। ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে ১৬ ম্যাচ দায়িত্ব পালন করেছেন দরিভাল। যেখানে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি ২ টি ম্যাচে হেরেছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান এখন চার নম্বরে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা।
এদিকে দরিভালের বিদায়ের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনে এরই মধ্যে দরিভালের পরিবর্তে কে কোচ হবে, সে সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলত্তিকে আবারও প্রস্তাব দেয়া নিয়ে আলোচনা চলছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম