1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে নিতে সম্মত মায়ানমার

  • প্রকাশকালঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২২২ জন পড়েছেন

ছবি : সংগৃহীত ।


নকশী বার্তা ডেস্ক : 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে প্রত্যাবাসনের প্রথম তালিকা নিশ্চিত করেছে দেশটির জান্তা সরকার। তালিকা অনুসারে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা মায়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত বলে জানানো হয়। তা ছাড়া আরো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য তাদের ছবি ও নাম যাচাই-বাছাই করা বাকি রয়েছে। ২০১৮-২০ সালে বাংলাদেশ ছয় দফায় মূল তালিকাটি সরবরাহ করেছিল।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মায়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমানের কাছে এই তথ্য প্রকাশ করেন।

মায়ানমারের উপ-প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গাদের মধ্যে এক লাখ ৮০ হাজার মায়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত। আরো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য তাদের ছবি এবং নাম যাচাই-বাছাই করা বাকি রয়েছে। ২০১৮-২০ সালে বাংলাদেশ ছয় দফায় মূল তালিকাটি সরবরাহ করেছিল। রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে এটিই প্রথম নিশ্চিত তালিকা যা একটি বড় পদক্ষেপ মনে করা হচ্ছে। মায়ানমার আরো নিশ্চিত করেছে, মূল তালিকায় থাকা বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরো মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।

সূত্র : বিবিসি বাংলা। 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম