1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাল একদল শিশু-কিশোর

  • প্রকাশকালঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন।

শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান। তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান। শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এ আনন্দঘন মুহূর্তটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম