1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ওয়ার্কশপের আড়ালে ভেজাল পণ্য উৎপাদন : অভিযানে জেল জরিমানা

  • প্রকাশকালঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২২১ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে নকল শিশু খাদ্য ও জুস উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিক দুই লাখ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে লাকসাম পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এস.এস ওয়ার্কশপের আড়ালে গোপনে পরিচালিত এ কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকত। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে ‘ডিঙ্কো’, ‘ম্যাংগো’, ‘আনিসা’, ‘ফ্রুটু’সহ বিভিন্ন নামের জুস, ফুড আচার, চাটনি, ‘শাহজালাল চাটনি’, ‘লেক্সাস বিস্কুট’, এমনকি ‘দুপ মশার কয়েল’এর মতো ভুয়া পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যে ব্যবহৃত হতো বিষাক্ত রং ও কেমিক্যাল, এবং মোড়কে থাকত নকল বিএসটিআই সিল।
ইউএনও কাউছার হামিদ জানান, কারখানার মালিক রেজাউল করিম রতন ঢাকা চকবাজার থেকে নকল মোড়ক এনে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করতেন। তিনি অভিযানের সময় নিজের অপরাধ স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এস.এস ওয়ার্কশপের আড়ালে এই ভেজাল পণ্য উৎপাদন কার্যক্রম চলছিল। অভিযানের পর উদ্ধারকৃত পণ্য ধ্বংস করে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং রতনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম