1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জয়ে ফিরল হামজার শেফিল্ড

  • প্রকাশকালঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

টানা তিন হারে পিছিয়ে পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পেতে জিততেই হতো। কঠিন সমীকরণের লড়াইয়ে ভুল করেনি শেফিল্ড। হারিয়েছে কার্ডিফ সিটিকে। তবে টিকে থাকার ম্যাচে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন হামজা চৌধুরি। ঘরের মাঠে কার্ডিফের ওপর ছড়ি ঘুরিয়েছিল শেফিল্ড। বল দখল, গোলে শট এবং আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল। জয়টাও এসেছে। গোস্তাভো হার্মারের পর জাল খুঁজে পান বেন ব্রেনটন দিয়াজ। ২-০ গোলের এই জয়ে টেবিলেও উন্নতি হয়েছে হামজাদের।

চ্যাম্পিয়নশিপ টেবিলে তিন নম্বরে শেফিল্ড। ৪৩ ম্যাচে তাদের পয়েন্ট ৮৬। শীর্ষ দুইয়ে যথাক্রমে ৯১ করে পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড ও বার্নলি। লিগের বাকি তিনটি ম্যাচ। প্রিমিয়ার লিগে শীর্ষ দুইয়ে থাকা দল দুটি সরাসরি খেলবে। তিন থেকে ছয় নম্বরে থাকা চার দল খেলবে প্লে অফ। সেখান থেকে একটি দল পাবে ইংলিশদের শীর্ষ লিগে প্রোমোশন। হামজাদের দল অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিতের দৌড়ে টিকে আছে ভালোভাবে। তবে শেষ তিন ম্যাচে হার দেখায় অনেকটা পিছিয়ে পড়েছিল। এখন বাকি তিনটি খেলার প্রতিটিই শেফিল্ডের জন্য ফাইনালতুল্য। এরমাঝে শীর্ষ দুইয়ে থাকা বার্নলির বিপক্ষেও খেলা আছে। ২১ এপ্রিল বার্নলির বিপক্ষে ম্যাচের পর স্টোক সিটি ও ব্ল্যাকবোর্ন রোভার্সের বিপক্ষে খেলবে হামজা ব্রিগেড। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জয়ের বিকল্প নেই সাউথ ইয়র্কশায়ারের দলটির।

দারুণ দক্ষতায় হামজাদের জয় নিশ্চিত করে দেন দিয়াজ (সবার ডানে)— সংগৃহীত ছবি


কঠিন হয়ে পড়া সমীকরণ হামজারা গতকাল শনিবার কিছুটা হলেও সহজ করেছেন। কার্ডিফের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে শেফিল্ড। ১৫টি শটের পাঁচটিই রেখেছে গোলমুখে। ৫৬ শতাংশ বল দখলে রেখে আক্রমণ বাড়ানো হামজাদের দল এগিয়ে যায় ৩৩ মিনিটে। হার্মার ভাঙেন ডেডলক। ৬৯ মিনিটে প্রতিপক্ষে খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা। মাঝের সময়ে মরিয়া হয়ে ফেরার চেষ্টা করে কার্ডিফ। ম্যাচের ৮৭ মিনিটে সেই স্বপ্নে শেষ পেরেক ঠুকে দেন দিয়াজ। নির্ধারিত সময় শেষে ম্যাচটাও থামে ২-০ ব্যবধানে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম