1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

ব্রাজিলে দরিভাল জুনিয়র অধ্যায় শেষ হয়েছে গেল মাসে। তবে এরপর থেকে ব্রাজিল কোচের পদটা ফাঁকাই পড়ে আছে। গুঞ্জন ছিল কার্লো আনচেলত্তি হতে পারেন দলটির কোচ। সে গুঞ্জন সত্যি হতে চলেছে এবার। জানাচ্ছে স্প্যানিশ একাধিক সংবাদ মাধ্যম।

স্পেনের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই বিদায় দিতে পারে রিয়াল।

সেটা কবে হতে পারে, তারও একটা আঁচ মিলছে এখন। আগামী রোববার রিয়াল মাদ্রিদ কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনার। সে ম্যাচে দলটা যদি হেরে যায়, তাহলেও আনচেলত্তিকে বরখাস্ত করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভোর খবর অনুযায়ী, জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে আনচেলত্তিকে আর দায়িত্বে রাখবে না রিয়াল মাদ্রিদ। তার আগেই যদি তাকে ছাঁটাই করে ফেলে, তাহলে আনচেলত্তির গন্তব্য হবে ব্রাজিল।

ফলে জুনের শুরুতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ—৬ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে—এই দুই ম্যাচেই সেলেসাওদের ডাগআউটে দেখা যেতে পারে ইতালিয়ান এই কোচকে। রোমা ও এসি মিলান থেকেও আগ্রহ ছিল এই অভিজ্ঞ কোচকে নিয়ে। তবে তিনি নাকি ইতোমধ্যেই ব্রাজিল জাতীয় দলকে বেছে নিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, আনচেলত্তির উত্তরসূরি হিসেবেও রিয়াল মাদ্রিদ হাত গুটিয়ে বসে নেই। বায়ার লেভারকুজেনের সিইও ফার্নান্দো কারো জানিয়েছেন, সাবেক রিয়াল মিডফিল্ডার ও বর্তমানে লেভারকুজেনের কোচ সাবি আলোনসোর সঙ্গে একটি ‘জেন্টলম্যানস এগ্রিমেন্ট’ রয়েছে। সেই অনুযায়ী, আলোনসোর সাবেক কোনো ক্লাব তাকে কোচ হিসেবে চাইলে, লেভারকুজেন বাধা দেবে না।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম