1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে সরকারি চাল আত্মসাত :  ডিলার রবিউলের ৬মাস কারাদণ্ড

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯০ জন পড়েছেন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার লাকসামে ৯৯৯ এ কল পেয়ে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্য বান্ধব ডিলার রবিউল হোসেন রবুর চাচীর ঘর থেকে ৩৫০ কেজি চাল উদ্ধার করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
রবিউল হোসেন রবু (৪২) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক। সে গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত. সফি উল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামসহ একাধিক লোক জানান, সন্ধ্যায় একই পাড়ার দুর্সম্পর্কীয় এক চাচীর ঘরে ধান বলে চালগুলো রেখে যান রবিউল হোসেন রবু। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯ এ কল করেন। এ সময় রিকশা চালক সফিকুর রহমানকে আটক করে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে রবিউল চালগুলো বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে বলে স্বীকার করেন।
একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আমাদের দলে কোন দুস্কৃতিকারী, চোর, অন্যের সম্পদ আত্মসাৎকারীর স্থান নেই। আমরা নেতৃবৃন্দকে ঘটনাটি জানিয়েছি। তার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম