1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নারায়ণগঞ্জে ৭ খুনের ১১ বছর আজ

  • প্রকাশকালঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের বিচার কার্যক্রম ১১ বছরেও শেষ হয়নি। গত ৮ বছর ধরে আপিলেই মামলার বিচারকাজ আটকে রয়েছে। এতে নিহতদের স্বজনদের মধ্যে দীর্ঘশ্বাস ও হতাশা বাড়ছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের ঘটনা ঘটে। এর তিনদিন পর শীতলক্ষ্যায় একে একে সবার মরদেহ ভেসে ওঠে।

পরে এ ঘটনায় করা দুই মামলায় ২০১৭ সালের জানুয়ারিতে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয় নারায়ণগঞ্জ আদালত। অপর ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে যায়। এরপর ওই বছরের ২২ আগষ্ট কাউন্সিলর নুর হোসেন, বরখাস্তকৃত র‍্যাব কর্মকর্তা তারেক সাঈদসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ের পর আসামিরা আপিল করে। তবে সেই আপিল এখনও নিষ্পত্তি হয়নি।

মামলার বাদী বিউটি বেগম বলেছেন, নিম্ন আদালতে দ্রুত এই মামলার রায় দিয়েছিল। এই রায়ে আমরা সন্তুষ্ট ছিলাম। এরপর হাইকোর্টেও রায় হয়েছে। কিন্তু এরপরও কোন অপশক্তির কারণে বিচারকাজ ঝুলে রয়েছে- এমন প্রশ্নও রাখেন তিনি। এদিকে, ৭ খুনের বিচার দ্রুত শেষ করার দাবিতে একাধিকবার বিক্ষোভ নামেন স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন তারা।

বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের সাথে এই মামলার বিষয়ে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগের চেষ্টা করব। এই সরকারের আমলে মামলাটির নিষ্পত্তি হবে বলে আশা করছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম