1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে ভাতিজা বৌকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কথিত এমপি মানিক গ্রেফতার

  • প্রকাশকালঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ জন পড়েছেন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জে ভাতিজা বৌকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জমির উদ্দিন মানিক (কথিত) এমপি’কে গণধোলাই দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী।রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে তিনটায় ভুক্তভোগী ঐ নারী রাত সাড়ে ৩টায় তাহাজ্জুতের নামাজ পড়তে উঠলে মানিক তাকে ধর্ষণ করার চেষ্টা করে। প্রতিবেশিরা বিষয়টি অবগত হলে মানিককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক মাস থেকে বাড়ীর বাতিজা বৌ’কে জমির উদ্দিন মানিক উত্ত্যক্ত করে আসছে।ভুক্তভোগী বিষয়টি বেশ তার (মানিকের) পরিবারকে অবগত করলে, পরিবার তাকে সতর্ক করে দেয়। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় তাহাজ্জুদের নামাজ পড়ার প্রস্তুতি নিতে বাহিরে আসলে ভিকটিমের মুখ চেপে ধরে ও তার সাথে জোরাজুরি করে এক পর্যায় ভিকটিম ধর্ষণকারীর হাত থেকে ছুটে চিৎকার করলে আশপাশের ঘর থেকে মানুষ এসে তাকে উদ্ধার করে এবং ধর্ষক মানিককে ধরে পুলিশে হাতে তুলে দেয় এবং উপস্থিত ডকলের সামনে মানিক তার দোষ স্বীকার করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম -মনোহরগঞ্জ আসন থেকে গামছা প্রতীকে জমির উদ্দিন মানিক প্রতিদ্বন্দিতা করে। মানিক সামান্য কিছু ভোট পেলেও, ভাবে বুঝাতে শুরু করেছেন তিনি এমপি।৫ আগষ্টের পর বিভিন্ন এলাকায় পরিচয় দিতো সমন্বয়ক।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, রাতে মানিকের এলাকার লোকজন ঘটনাটি আমাদেরকে অবগত করলে, মনোহরগঞ্জ থানা পুলিশের একটি টিম গিয়ে মানিককে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী মহিলা মানিকের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় অভিযোগ করেছে, মানিককে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম