1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থ জরিমানা, ভেকু-ট্রাক্টর জব্দ

  • প্রকাশকালঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ জন পড়েছেন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মনোহরগঞ্জে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে নাথের পেটুয়া এলাকায় মামুন চৌধুরী ও মনোহরগঞ্জ এলাকায় কামাল হোসেনকে নগদ ৩ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও ৪ টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়ার পর আমরা নাথের পেটুয়া এলাকায় মামুন চৌধুরী ও মনোহরগঞ্জ এলাকায় কামাল হোসেনকে ঘটনাস্থলে গিলে আটক করি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫ (১) ধারার বিধান মোতাবেক ফসলী জমি থেকে মাটি কাটার অভিযোগে নগদ ৩লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে মাটি কাটার ভেকু ও ৪টি ট্রাক্টর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম