1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশকালঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৬৫ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘চৌদ্দগ্রাম প্রেসক্লাব’ এর ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও দক্ষতা বৃদ্ধিতে ২য় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ শনিবার সকালে শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় এ ভ্রমণ। শুক্রবার হোটেল কোস্টাল পিস এর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের প্রভাতের প্রধান সম্পাদক এম ইউসুফ। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষে আনন্দ ভ্রমণে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আনন্দ ভ্রমণে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি মুহাঃ জহিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক শাহীন আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, রাসেল পাটোয়ারী, সফিউল আলম, সদস্য আবু বকর সুজন, মিজানুর রহমান মিনু, আবদুল কাদের, মনোয়ার হোসেন মুন্না, জহিরুল ইসলাম সুমন, ইউসুফ মজুমদার, নুরুল আলম আবির, আবদুর রব লাভলু, ইমাম হোসেন শরীফ, রাকিব হোসেন, সাংবাদিক সানোয়ার হোসেন, কাজী আহসান উল্লাহ, নাঈম ইকবাল, কামরুল হাসান পিংকন প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম