1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নবজাতকের মৃত্যুতে অবহেলার অভিযোগ, সাংবাদিকদের ব্যঙ্গ করে ফেসবুকে নারী চিকিৎসকের পোস্ট

  • প্রকাশকালঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮৭ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

কুমিল্লার চৌদ্দগ্রামে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিযুক্ত ডা. খাইরাতুন হিসান কেয়া।
​মঙ্গলবার (৬ অক্টোবর) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. কেয়া লেখেন, “আপনারা একটা কাজ করবেন, এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন। অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে—এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। স্বজনদের অভিযোগ, ডা. কেয়া দীর্ঘ সময় ধরে জোরপূর্বক নরমাল ডেলিভারির চেষ্টা চালান। একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয় এবং তার মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা যায়। প্রসূতি নাজমা আক্তারের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে দ্রুত কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
​ঘটনার বিষয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে চিকিৎসক ডা. কেয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিতর্কিত মন্তব্যটি করেন। যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. কেয়া বলেন, তিনি কেবল নরমাল ডেলিভারির চেষ্টা করেছিলেন। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের চিহ্নের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে রোগীর পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
​এদিকে, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম