1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণ : ৪ জনের কারাদণ্ড

  • প্রকাশকালঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৫২ জন পড়েছেন

 ছবি : সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

ন্যায়বিচার পাওয়া শুরু করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার সঙ্গে বর্ণবাদী আচরণ করা ব্যক্তিদের শাস্তি দেওয়া শুরু করেছেন আদালত। সেই ধারাবাহিকতায় এবার আরো ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন রিয়ালের আদালত। ‘হেইট ক্রাইমের’ প্রমাণ পাওয়ায় চারজনকে ১৪ থেকে ২২ মাসের জেল দিয়েছেন আদালত।

তাদের বিরুদ্ধে অপরাধ ২০২৩ সালে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যেকার কোপা দেল রের ম্যাচের আগের ভিনিসিয়ুসের প্রতিকৃতি বানিয়ে তাতে ২০ নম্বর জাসি পরিয়ে ব্রিজের নিচে ঝুলিয়ে দেওয়া হয়। সঙ্গে ব্যানারে লেখা ছিল, ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’ এই ঘটনার পরে ওই বছরের শেষ দিকে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দোষী সাবস্ত্য করে রায় দেন রিয়াল মাদ্রিদের আদালত।
রায়ে জানানো হয়, বর্ণবাদী অপরাধের জন্য একজনকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে হুমকি দেওয়ায় আরো ৭ মাসের জেল দেওয়া হয়েছে। বাকি তিনজনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য সাত মাসের সঙ্গে হুমকি দেওয়ায় আরো ৭ মাস বাড়তি দেওয়া হয়েছে। সঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে।
প্রথমজনকে ১ হাজার ৮৪ ইউরো আর বাকি তিনজনকে ৭২০ ইউরো জরিমানা করা হয়েছে। তবে ভিনিসিয়ুস, রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে লিখিত আবেদন করায় চারজনেরই কারাদণ্ডের শাস্তি স্থগিত থাকবে।শাস্তি স্থগিত থাকলেও ভিনিসিয়ুসের বাড়ি এবং রিয়ালের অনুশীলন মাঠের এক হাজার মিটারের মধ্যে আসতে পারবেন না দোষীরা। অন্যদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আয়োজিত ম্যাচ তো দেখতে পারবেনই না সঙ্গে ম্যাচের আগে-পরে চার ঘণ্টা স্টেডিয়ামের মধ্যে থাকতে পারবেন না। বর্ণবাদের শাস্তি হিসেবে গত মাসে ৫ জনকে এক বছরের স্থগিত কারাদণ্ডের সঙ্গে মোটা অঙ্কের জরিমানা করা হয়। তবে সর্বপ্রথম শাস্তি দেওয়া হয় গত বছরের জুনে। ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের স্থগিত কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম