1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৩

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৩২ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা


নিজস্ব প্রতিনিধি : 
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩ বখাটের মামলা রুজু করে আদালতে সোপর্দ করেছে লাকসাম থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা সূত্রে জানা গেছে ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মামাতো ভাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য গত ৮ জুন মনোহরগঞ্জস্থ ২০ বছর বয়সী তরুনীটি তার প্রেমিক রিফাতকে খুঁজতে লাকসাম বাজারে এলে অটোচালক এনায়েত রহমান সাক্কু লাকসাম শহরে রিফাতকে খুঁজতে সহায়তা করার কথা বলে, খোজাখুজি করতে গিয়ে তারা লাকসাম রেলস্টেশন এলাকায় এলে সাক্কু সেখানকার কিছু বখাটের সাথে যোগসাজশে তরুনীকে সংঘবদ্ধ গণধর্ষণ করে।
রাতেই ঘটনায় জড়িত তিনজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ, তারা হলেন সাক্কু, সাগর ও স্বপন। পুলিশ জানায়, মেয়েটি ফতেপুর এলাকার আবুল খায়ের বিড়ি ফ্যাক্টরিতে চাকরি করতেন। ভিকটিম ৮ জুন তারিখে তার কথিত প্রেমিক রিফাতকে খুঁজতে লাকসাম বাজারে আসেন। বাজারে অটো চালক সাক্কুর সাথে পরিচয় হয়। সাক্কুসহ রিফাতকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাত ১০টার দিকে কিছু বখাটে ওই তরুণীকে উত্যক্ত করতে শুরু করলে সাক্কু নিজেকে তার স্বামী বলে পরিচয় দেন। তবে পরে সাক্কু সেই পরিচয় অস্বীকার করে উল্টো বখাটেদের সঙ্গে যোগসাজশে তাকে প্রতারণা করে।
পরদিন ভোররাতে (৯ জুন) বখাটেরা তরুণীকে রেলস্টেশন থেকে প্রায় ৫০০ গজ দূরে এক পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায় এবং সেখানেই খোরশেদ, সাগর ও স্বপন তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ।
ধর্ষণের পর ভিকটিম কোনোমতে নিজ কর্মস্থলের মেসে ফিরে যান এবং ঘটনার কথা জানান। সংবাদ পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা এবং লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাতেই অভিযান চালিয়ে সাক্কু, সাগর ও স্বপনকে গ্রেফতার করে পুলিশ।
এর জেরে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৯(৩)/৩০ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম