1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময়

  • প্রকাশকালঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯৫ জন পড়েছেন
ছবি : জলাবদ্ধতা নিরসনে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ইউএনও কাউছার হামিদ।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
লাকসামে জলাবদ্ধতা নিরসনে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ জুন) বুধবার লাকসাম পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কাউছার হামিদ।
সভায় লাকসাম পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে লাকসাম পৌর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা  নিরসনে সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হয়।
 এসময় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, গাজিমুড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী ও সেক্রেটারি মাওলানা মোঃ শহীদুল্লাহ, পৌর ৭ নং ওয়ার্ড জামায়াতের আমির সাইফুল ইসলাম খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লাকসাম পৌরসভা শাখার সভাপতি মুফতি ইমরান হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান খান, বাকই ইউনিয়ন পরিষদের সদস্য বশির আহমেদ, লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, উত্তরদা ইউনিয়নের প্রতিনিধি ইসমাইল হোসেন এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজহারুল ইসলাম খোকা।
উক্ত সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালার দখল দুষন এবং অপরিচ্ছন্নতার কারণে লাকসামে জলাবদ্ধতা চরমে পৌঁছেছে। এ থেকে উত্তরণে স্থানীয় জনগণের অংশগ্রহণ, প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি।
সভাপতির বক্তব্যে ইউএনও কাউসার হামিদ বলেন, জলাবদ্ধতা সমস্যা লাকসামের সামগ্রিক উন্নয়নে বড় বাধা। সবাইকে নিয়ে একসাথে কাজ করলেই এর স্থায়ী সমাধান সম্ভব। তিনি দ্রুত কঠর কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম