1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিল

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২০৩ জন পড়েছেন

ছবি- সংগৃহীত

নকশী বার্তা ডেস্ক : 

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের প্রচলিত রীতি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত প্রটোকল ও সম্মানসূচক সম্বোধন সংক্রান্ত বিদ্যমান নির্দেশনাগুলো পুনর্বিবেচনার জন্য একটি দুই সদস্যবিশিষ্ট পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এবং পরিবেশ ও জলসম্পদ বিষয়ক উপদেষ্টা সাঈদা রিজওয়ানা হাসান।

এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের কাছে ‘সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকা’ সংশোধনের সুপারিশ পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে ‘স্যার’ সম্বোধন একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়, যা উচ্চপদস্থ মহিলা কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রয়োগ করা হতো। এ ধরনের লিঙ্গ-নিরপেক্ষ শব্দচয়ন এবং প্রটোকলের অস্বাভাবিকতা নিয়ে সভায় সমালোচনা ওঠে।

উপদেষ্টা পরিষদ মনে করে, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র পরিচালনায় এই ধরনের ঔপনিবেশিক ধাঁচের সম্বোধন সংস্কৃতি পরিহার করা জরুরি। সম্মান থাকবে কাজের ভিত্তিতে, পদ-পদবির অন্ধ আনুগত্যের ভিত্তিতে নয়, এমন দর্শনেই এগিয়ে যেতে চায় নতুন সরকার।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম