1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফেরদৌস ভাই মন খারাপ কইরেন না…

  • প্রকাশকালঃ সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪৪৩ জন পড়েছেন

সিদ্দিকী নাজমুল আলম :

আহ্ ফেরদৌস ভাই! অভ্যন্তরীণ কোন্দলের সর্বশেষ ছোবলটা আপনি খেলেন। হয়তো বা এতদিন পরে এসে! আমি নিশ্চিত যে সিনিয়ররা আপনাকে নিয়ে মিথ্যা লিখেছে, তারা অন্যদের দ্বারা পক্ষপাতদুষ্ট হয়ে লিখেছেন। আপনি তো ফেসবুকে তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এখন পারলে তারা প্রমাণ করুক আপনার বিরুদ্ধে অভিযোগ সত্য।

একটা মানুষের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে হুজুগে বিরুদ্ধে লিখাটা অনেক বড় অন্যায়। কারণ এতে আজকে ১৭ কোটি মানুষের কাছে তিনি খন্দকার খুনি মোস্তাকের ভাগিনা হিসেবে ঘৃণার পাত্র হিসেবে পরিচিতি লাভ করলেন। হয়তো বা কয়েক দিনের মধ্যেই ঘটনার তদন্ত হয়ে সত্য/মিথ্যা জিনিসটা বের হয়ে আসবে। তখন কিন্তু এত ভাইরাল হবে না কিংবা ফেরদৌস ভাই জনে জনে ব্যাখ্যাও দিতে পারবে না ।
ফেরদৌস ভাইকে আমি চিনতাম না, করোনাকালীন সময়েই তারে চিনেছি। তবে আজকে সারাদিন তার সময়কার ছাত্রলীগ করা যতো বড় ভাইদের ফোন করলাম সবাই বিষয়টা নিয়ে খুব হতাশ এবং কেউ কেউ অসহায়ের মতো বললেন, কেনো কিছু লিখছো না? অবশ্য কারোর কথায় নয়, নিজের বিবেকের জায়গা থেকে লিখছি। মোস্তাক নামে তার মামা আছেন খবর সঠিক তবে সেই মামা থাকেন বোস্টনে এবং তিনি একজন ফার্মাসিস্ট।

আমি কিছুটা ধারণা করি, ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড দেখে ফেরদৌস ভাই হয়তো বা কোন গুরুত্বপূর্ণ চেয়ারের জন্য সুপারিশকৃত হয়েছেন যে চেয়ারের জন্য অনেকেই স্বপ্ন দেখেছেন দীর্ঘদিন।

যে সমস্ত প্রভাবশালীরা এমন নোংরামির খেলায় মেতে উঠেছেন মনে রাখবেন ইতিহাস ক্ষমা করবে না আপনাদের।

রাজনীতিতে আমাদের প্রার্থনার জায়গা বলেন, প্রাপ্তি-প্রত্যাশার জায়গা বলেন, স্বপ্ন বাস্তবায়নের জায়গা বলেন, তা হচ্ছেন একমাত্র দেশরত্ন শেখ হাসিনা। তাই আমার বিশ্বাস দেশরত্ন শেখ হাসিনার নির্দেশেই তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে ।

গুজবের বিরুদ্ধ লড়াই করতে করতে আমরা নিজেরাই গুজবে নিমজ্জিত হচ্ছি না তো ?

ফেরদৌস ভাই মন খারাপ কইরেন না…

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম