1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সড়কে বাঁশের সাঁকো, চলাচলে ভোগান্তি

  • প্রকাশকালঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৪৮ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা 

নিজস্ব প্রতিনিধি : 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ও নারায়নপুর গ্রামের সংযোগ সড়কটি পাকা করনের কাজ শুরু হলেও ঠিকাদরের অবহেলার কারণে বর্ষা মৌসুমে সড়কে হাঁটু পরিমাণ পানিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চলার ক্ষেত্রে কোনো প্রকার উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়ে সড়কের ওপরে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছে এলাকাবাসী।
এই বৃষ্টির মৌসুমে এখানকার দুই গ্রামের (উত্তর হাওলা ও নারায়নপুর) স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। মিলছে না কোনো প্রতিকার। সরেজমিনে দেখা যায়, উত্তর হাওলা ও নারায়নপুর গ্রামের সংযোগ কাঁচা সড়কে প্রতিনিয়ত পথচারীদের এমন চরম ভোগান্তি পোহানোর চিত্র দেখা যায়।
জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ও নারায়নপুর গ্রামের সংযোগ সড়কটি ২ কিলোমিটার। সড়কটি নির্মাণের পর থেকেই সংস্কার না করায় ধীরে ধীরে কাঁচা রাস্তার মাটি ফসলি জমির মাটির সঙ্গে মিশে যাওয়ায় বর্ষা মৌসুমে সড়কের ওপর পানি জমে হাঁটু পর্যন্ত পানি ও কাদা জমে যায়। এই কাদার রাস্ত পারি দিয়েই প্রতিদিন উত্তর হাওলা, নারায়নপুর, গুলশান পাড়া গ্রামের ২ থেকে ৩হাজার লোক জরুরি কাজের জন্য এই সড়কের ব্যবহার করে থাকে।
প্রতিনিয়ত এই সড়কের পানি ও কাদা পেরিয়ে রোগী, ছোট ছোট ছেলে-মেয়ে এবং বিভিন্ন বয়সের শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশাজীবী মানুষ কষ্ট করে চলাচল করে থাকে। প্রায় সময়ই পানি এবং কাদায় পড়ে শিক্ষার্থীদের জামা-কাপড়, বই-খাতা নষ্ট হয়ে যায়। অন্য দিকে কাদার পরিমাণ বেশি থাকায় বৃদ্ধ নারী এবং পুরুষরা এই সড়ক দিয়ে চলাচল করতে ভয় পায়। তাই নিরুপায় হয়ে এলাকাবাসীর চাঁদার টাকায় পানি-কাদা রাস্তার ওপরে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে রিকশা নিয়ে চলাচল করতে হয়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বলেন, আমার স্কুলেই যেতে ইচ্ছে করছে না! দুই একদিন ছাড়া প্রায় সময়ই জামা-কাপড়ে কাদা মেখে যায়! আছাড় খেয়ে বই-খাতা পানিতে ভিজে যায়!
স্থানীয় বাসিন্দা আবদুল গফুর বলেন, দাদু ভাই তোমরা কাদা পানি ভেঙে আইছো মোগো খোঁজ খবর নিতে! এই কাদা-পানির মধ্যে তো জীবনের অনেক সময় পার করছি। তবে এখন এককালে ভোগান্তির চরম দশায় পৌঁছে গেছে।
উত্তর হাওলা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, বর্ষা আসলেই আমাদের চিন্তার কোনো শেষ থাকে না! দিনের পর দিন চিন্তা ও হতাশার মধ্যে কাটাতে হয় আমাদের। চলার কোনো উপায় মিলাতে না পেরে সর্বশেষ গ্রামবাসী সবাই মিলে রাস্তর ওপরে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে জরুরি কাজে ঘরের বাইরে বের হচ্ছি।
উত্তর হাওলা ইউপি সদস্য মাহফুজুর রহমান বলেন, এই সড়কটি পাকা করনের জন্য কাজ শুরু হয়েছিলো। ঠিকাদারের অনিয়ম ও অবহেলার কারণে মানুষ কষ্ট পাচ্ছে। আশা করি শুকনো মৌসুমে কাজ শুরু হবে।
মনোহরগঞ্জ উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, সড়কটি পাকা করনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়ার পর কাজও শুরু হয়েছিলো।কিন্তু ঠিকাদার কেন কাজটি বিলম্বিত করছেন, বিষয়টি আমার জানা নেই।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Comments are closed.

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম