1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণকে সাথে নিয়ে আধুনিক ও মডেল সরসপুর ইউনিয়ন গড়তে চাই- আনোয়ার হোসেন ভূঁইয়া

  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২৪ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।  

মো. হুমায়ুন কবির মানিক : 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২নং সরসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়ার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে শোডাউনটি লক্ষণপুর পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। এতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোডাউনে শতাধিক মোটরসাইকেল ও তিন শতাধিক ইজিবাইক অংশ নেয়।

শোডাউন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের অনেকে হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। পরে লক্ষণপুর পশ্চিম বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তিনি একটি মাদকমুক্ত উন্নয়ন সমৃদ্ধ মডেল সরসপুর ইউনিয়ন গড়ে তুলতে চান।

জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা বলেন, আনোয়ার হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। তাঁর সেই কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা নির্বাচনে প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি যোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন। আনোয়ার হোসেন ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ায় তারা দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে আসছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম