1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সুমন, দক্ষিণ ঝলমে বাড়ি বাড়ি গণসংযোগ

  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২৮ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।  

মো. হুমায়ুন কবির মানিক : 
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নং দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলী আশরাফ চৌধুরী সুমনের গণসংযোগে সরগরম হয়ে উঠেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা। শনিবার তিনি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাউতলা ও কেশতলা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।
দিনভর গণসংযোগকালে সুমন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ ও সমর্থনের প্রকাশ দেখা যায় বলে প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে।


গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় ভোটাররা লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের কাছে মো. আলী আশরাফ চৌধুরী সুমনকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। ভোটাররা জানান, সুমন বিগত দিনে নিজ অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং রাস্তাঘাটের উন্নয়নসহ সার্বিক জনসেবায় সক্রিয় ছিলেন। তার এই অবদান ও জনসম্পৃক্ততা বিবেচনা করে তাকে দলীয় প্রার্থী করা হলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আশ্বাস দেন তারা।


গণসংযোগে সুমনের সঙ্গে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাস্টার ফখরুল ইসলাম, মাস্টার গোলাম কিবরিয়া ঝন্টু, জাকির, গোলাপ, মেহেদী, মান্নান খলিফা, মাস্টার জাহাঙ্গীর আলম প্রমুখ।
দক্ষিণ ঝলম ইউনিয়নে বাড়ি বাড়ি গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময়ে সন্ত্রাস ও মাদকমুক্ত এবং উন্নয়ন-সমৃদ্ধ মডেল ইউনিয়ন উপহারের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মো. আলী আশরাফ চৌধুরী সুমন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম