1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী যুবক আটক

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩১০ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।


আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মোঃ নাদের হোসেন (২৫) নামের এক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টায় চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল এলাকার ২১০৯নং পিলার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নাদের হোসেনসহ ৩ যুবক সীমান্তবর্তী বৈদ্দেরখিল ২১০৯নং পিলার এলাকায় ঘুরাঘুরি করছিলেন। এ সময় ভারতের ৬৯ নং রাধানগর বিএসএফ সদস্যরা ধাওয়া করে নাদের হোসেনকে আটক করে। অপর ২ জন পালিয়ে যায়। আটককৃত যুবক পৌরসভার বৈদ্দেরখিল গ্রামের মানিক মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া অপর যুবকরা হলেন আবদুল জলিলের রনি, ফটিক মিয়ার ছেলে সবুজ। এ ঘটনা জানাজানি হলে দুপুর ১২.৩০ ঘটিকার সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি’র মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত যুবককে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় বিজিবি আটগ্রাম বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আক্তারুজ্জামান বাদী হয়ে আটক যুবকের নামে ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিজিবি অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়েরের পর এক যুবককে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে’।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম