1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো লাকসাম উপজেলা ও পৌর প্রশাসন

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২২৪ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে ৩শ’ ৬৬ কৃতি শিক্ষার্থীকে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।

‘ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো; জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে লাকসাম উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আখতার হোসেন মানু।

আরো বক্তব্য রাখেন, গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ দাস, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, শিক্ষার্থীদের মাঝে অনুভূতি ব্যক্ত করেন, নাজমুল ইসলাম ও তাসনিম বিনতে কামাল।

এ সময় আতাকরা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহ উদ্দিন, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদারসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের সনদ, উপহার সামগ্রী ও গাছের চারা উপহার দেয়া হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম