1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাঙ্গলকোটে অপহরণের পর ইউপি সদস্যকে গু*লি করে হ*ত্যা

  • প্রকাশকালঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯৯ জন পড়েছেন
ছবি :  ইউপি সদস্য আলাউদ্দিন।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 
কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে (৫৫) অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। রবিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামে যুবলীগ নেতা শেখ ফরিদ সালেহ আহাম্মদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি ও সংঘর্ষ চলছিল। এ ব্যাপারে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। তার জের ধরে আলাউদ্দিন মেম্বারের চাচাতো ভাই আবুল বাশারের নামাজে জানাজা শেষে দুপুরের দিকে বাড়ির সামনে এলে একদল মুখোশধারী সন্ত্রাসী সিএনজি চালিত অটোরিকশাযোগে আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের খবর পেয়ে আলাউদ্দিন মেম্বারের ভাগিনা তারেক ও ডা. আনোয়ার সন্ত্রাসীদের পিছু ধাওয়া করে উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আলাউদ্দিন মেম্বারকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. আনোয়ার ও তারেক জানান, আলাউদ্দিন মেম্বারের সঙ্গে পূর্ব শত্রুতা থাকায় ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ, শহীদসহ সন্ত্রাসীরা তাকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, এ ঘটনার পর আলীয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ-হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন, একজনকে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম