1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক

  • প্রকাশকালঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৩ জন পড়েছেন

ছবি : মাদক কারবারি বুস্টার সোলেমান । 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
কুমিল্লার চৌদ্দগ্রামে ৬০ পিস ইয়াবা সহ মো: সোলেমান হোসেন প্রকাশ বুস্টার সোলেমান (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শুক্রবার রাত অনুমান এগারোটায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর দক্ষিণপাড়া এলাকার জোড় পুকুরপাড় থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটককৃত সোলেমান একই ইউনিয়নের নোয়াপুর গ্রামের রব্বান আলীর ছেলে। শনিবার (০৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: গুলজার আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি’র সদস্যরা শুক্রবার রাতে ছুপুয়া-নোয়াপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা সহ এলাকার চিহিৃত মাদক কারবারি সোলেমান প্রকাশ বুস্টার সোলেমানকে আটক করে। শনিবার সকালে তাকে থানায় সোপর্দ করা হলে আটককৃত ব্যক্তি সহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে

।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম