1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে পুকুর থেকে দিনমজুরের লা%শ উদ্ধার

  • প্রকাশকালঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২২৩ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 


মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরের দিশাবন্দ গ্রামে পুকুর থেকে এক দিনমজুরের লা%শ উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে স্থানীয়রা দিশাবন্দ গ্রামের মসজিদ পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে দিশাবন্দ গ্রামের সরওয়ার মেম্বারের ছেলে জামাল হোসেন (৫০) এর লা%শ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে দিশাবন্দ গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে বাচ্চুর ছেলে সাকিবের সাথে জামালের কথা কা%টা%কা%টি হয়।  এক পর্যায়ে সাকিব হোসেন বেপারী বাড়ির মহিনের ছেলে সবুজ, তাজুল ইসলামের ছেলে বাবলু, সামছুল হকের ছেলে অপু, আব্দুস সাত্তারের ছেলে সিজন, আবদুল খালেকের ছেলে হারুনকে ডেকে এনে জামালকে মার%ধর করে। খবর পেয়ে জামালের ছেলে আলাউদ্দিন বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও মার%ধর করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।

পরে জামাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও তার ছেলে আলাউদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এদিকে জামাল হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর রাতে বাড়িতে নিয়ে আসলেও তিনি ছেলেকে দেখতে আবারো হাসপাতালের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ তার লা%শ পুকুরে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান জামালের মাথায় ব্যান্ডেজসহ শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
জামালের ভাই অহিদুর রহমান বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে, যারা দিনের বেলায় আমার ভাইয়ের উপর হা%ম%লা করেছে তারাই রাতে তাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।
এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, লা%শ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম