1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

টিসিবি ডিলারের বিরুদ্ধে পণ্য আত্মসাতের অভিযোগ : লাইসেন্স বাতিলের সুপারিশ

  • প্রকাশকালঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮২ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লাকসামের ডিলার মেসার্স নাফিসা এন্টারপ্রাইজের বিরুদ্ধে টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ এহসানুল হক ও তাঁর প্রতিনিধিদের বিরুদ্ধে পরপর দুইদিন প্রায় দুই শতাধিক মানুষের পণ্য আত্মসাতের সত্যতা মিলেছে।


জানা যায়, গত ১৩ আগস্ট লাকসাম পৌরসভার গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিক্রির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থান নির্ধারণ করা হয়। ডিলারের প্রতিনিধি ফয়েজুল ইসলাম প্রায় ৪’শ জনের কাছে পণ্য বিক্রির পর অবশিষ্ট প্রায় ১’শ জনের পণ্য ট্রাকে করে সরিয়ে নেন। এলাকাবাসী জিজ্ঞাসা করলে তিনি জানান, ওই পণ্য ধামৈচা ও ফতেপুর এলাকায় বিক্রি করবেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ট্রাকটি আসলে বাইপাস হয়ে সরাসরি ডিলারের গোডাউনের দিকে চলে গেছে। ট্রাকচালক রবিউল হোসেনও স্বীকার করেন তাঁরা ধামৈচা বা ফতেপুরে না গিয়ে ডিলারের গুদামে যাচ্ছিলেন। এছাড়াও আগের দিন (১২ আগস্ট) নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকেও প্রায় ১’শ জনের জন্য বরাদ্দকৃত পণ্য সরাসরি গোডাউনে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


এই ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত চালিয়ে টিসিবি ডিলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। পরপর দুইদিন এ ধরনের ঘটনা ঘটায় সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অনিয়ম টিসিবির ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং সাধারণ মানুষ সরকারের ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ বলেন, এই ঘটনার সত্যতা পাওয়ায় আমরা সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে সুপারিশ করেছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম