ছবি : নকশী বার্তা।

আবদুর রউফ, চৌদ্দগ্রাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় অস্ত্র (এলজি) ও রামদা সহ যুবলীগ নেতা মো: আজিম (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের কাকৈরখলা গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে। বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।
চৌদ্দগ্রাম থানার এস আই আরেফিন সালেহিন জানায়,’গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় বৃহস্পতিবার বিকেলে জগন্নাথদিঘী ইউনিয়নের কাকৈরখলা গ্রাম থেকে যুবলীগ নেতা মো: আজিমকে আটক করা হয়। তার দেয়া তথ্যে মতে সেমিপাকা বসতঘরের উত্তর পাশের কক্ষের খাটের নীচ থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি) ও একটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজিমকে আসামি করে থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply