1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

  • প্রকাশকালঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ জন পড়েছেন

ছবি- নিহত ফরহাদ 

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কর্মক্ষেত্রে বাগ্‌বিতণ্ডার জেরে ফরহাদ হোসেন (২০) নামের এক নির্মাণ শ্রমিককে বুকে রড ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহকর্মীর বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লক্ষ্মণপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত তরুণকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিহত ফরহাদ হোসেন উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। অভিযুক্ত তরুণের নাম মাহফুজ আলম। তিনি উপজেলার সাইকচাইল গ্রামের বাসিন্দা

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরহাদ হোসেন ও মাহফুজ আলম দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন। সোমবার লক্ষ্মণপুর বাজারে একটি ভবনের কাজ চলাকালীন দুজনের মধ্যে টাকাপয়সাসহ বিভিন্ন বিষয়ে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ফরহাদের বুকের ভেতরে রড ঢুকিয়ে দিয়ে মাহফুজ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ফরহাদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।

এরপর ফরহাদের মরদেহ ফের লক্ষ্মণপুর বাজারে নিয়ে আসা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত তরুণ মাহফুজ আলম পালিয়ে যাওয়ার সময় লক্ষ্মণপুর এলাকার স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। এ সময় তাঁকে মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম