1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে অ/স্ত্র/সহ তিন কিশোর আটক

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪২৫ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা। 

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লার লাকসামে অস্ত্রসহ তিন কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে লাকসাম উপজেলার প্রধান গেইট এলাকায়। স্থানীয়রা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়।তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আটককৃতরা হলো, লাকসাম পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত এরশাদের ছেলে, কামরুল হাসান ফাহিম (১৭), ধামৈছা গ্রামের আবুল কালামের ছেল মিনহাজুর আবেদীন নাঈম (১৫), উত্তরকুল গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. জিয়াদুল ইসলাম রিদয় (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক কিশোরদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ধারালো চাকু ও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে তাদের লাকসাম থানায় হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন,
“স্থানীয়দের সহযোগিতায় তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের উদ্দেশ্য ও অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটক তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্কের পাশাপাশি স্বস্তিও ফিরে এসেছে যে সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম