1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সড়ক দু/র্ঘট/নায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নি/হ/ত, আহত ৩

  • প্রকাশকালঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ জন পড়েছেন

ছবি- সংগৃহীত। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম:

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভাধীন চান্দিশকরা গ্রামের উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫) ও বোন সাদিয়া পাটোয়ারী (২৪), পৌরসভার ফালগুন করা গ্রামের আবদুল মান্নান মজুমদারের স্ত্রী ও উদয় পাটোয়ারীর শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)। আহতরা হলেন- উদয় পাটোয়ারী (৪৩), ছেলে সামাদ পাটোয়ারী (৪) ও শ্যালক সাহেদ মজুমদার লিসান (২২), জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারী মালয়েশিয়ান এয়ারলাইন্সে চাকরি করেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে স্বজনদের সঙ্গে দেখা হচ্ছিল না। তাই স্বজনদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন।
আরও জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা মজুমদার লিজা, ছেলে সামাদ পাটোয়ারী (৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। পথে চৌদ্দগ্রাম থেকে উদয়ের মা রুমি বেগম ও বোন সাদিয়া আক্তার পাটোয়ারী এবং ফালগুনকরা থেকে শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী গাড়িতে উঠেন। পথিমধ্যে বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হন।উদয়ের শ্বশুর আবদুল মান্নান মজুমদার বলেন, মেয়ের জামাইয়ের উদ্যোগে পরিবারের সদস্যরা কক্সবাজারে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে চকরিয়ায় সড়ক দুর্ঘটনার খবর শুনেছি।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা নামক স্থানে চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়।
তিনি আরও বলেন, তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার জন্য
হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম