1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক রচনা প্রতিযোগিতা

  • প্রকাশকালঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২০৭ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা।


 আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 

কুমিল্লার চৌদ্দগ্রামে আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক রচনা প্রতিযোগিতা-২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন তুহিন। শুক্রবার (৭ নভেম্বর) চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় আস-সালাম ফাউন্ডেশন কার্যকরী পরিষদের সভাপতি এ এম মিরাজের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পরিষদের সাধারণ সম্পাদক কাজী নাসিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আস-সালাম ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক পরিষদ সভাপতি গাজী মহিউদ্দিন উজ্জ্বল, সদস্য গাজী আজহারুল ইসলাম তানিম, কার্যকরী পরিষদ সদস্য কাজী সাজ্জাদ হোসেন শাকির, সাদমানি রহমান মীম, খন্দকার রাশেদ, রনী, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, মোঃ আনিসুর রহমান, আবদুর রউফ, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আল আমিন, মোঃ ফয়েজ আহমেদসহ অভিভাবক প্রতিনিধিবৃন্দ।
পরে ‘পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেয় পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক পরীক্ষা নেয়ায় উৎফুল্ল শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য শিরোনামে রচনা প্রতিযোগিতা আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ রকম উদ্যোগ আশা করছি।
রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী শারমিন আক্তারের মাতা আয়েশা খাতুন তন্নী বলেন, এটা ভালো উদ্যোগ। শিক্ষার্থীরা উৎফুল্ল। একই সাথে আমরাও খুশি। ‘পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ শিরোনামে রচনা প্রতিযোগিতা আয়োজন করায় আস-সালাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’।
আস-সালাম ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সভাপতি এম এ মিরাজ বলেন, গত ১৭ বছর পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ছিল না। আমরা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ বাড়াতে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও খুশি। এছাড়া কুইজ প্রতিযোগিতাসহ শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে আমরা ব্যতিক্রর্মী উদ্যোগ গ্রহণ করেছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন তুহিন বলেন, ‘পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা পিতা-মাতার প্রতি দায়িত্ব সম্পর্কে পড়ালেখা করে জ্ঞান অর্জন করেছে এবং রচনা লিখেছে। এতে তারা পিতা-মাতার প্রতি সচেতন হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম