1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

তারেক রহমান দেশে ফিরলে মনোনয়ন পুনঃবিবেচনা করবেন বলে আশাবাদী ড. রশিদ আহমেদ হুসাইনী

  • প্রকাশকালঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৭০ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

বিএনপির মধ্যে সড়ক ও রেলপথ অবরোধ, ঝাড়ু মিছিলসহ সাম্প্রতিক আন্দোলনে অস্থিরতা দেখা দিয়েছে। দলের মধ্যে স্বার্থান্বেষী মহল ঢুকে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।
শনিবার(৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে আনছারিয়া কমপ্লেক্সে আয়োজিত  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের কারণ ওই স্বার্থান্বেষী মহল। তারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। অচিরেই দেশনেতা তারেক রহমান দেশে ফিরবেন এবং ঘোষিত মনোনয়ন পুনঃবিবেচনা করবেন বলে আমরা আশা রাখি।
বিএনপির গুলশান কার্যালয়ে সাম্প্রতিক মনোনয়ন প্রত্যাশীদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন,
 পরিতাপের বিষয়, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে মাত্র দুইজনকে ডাকা হয়েছিল, অথচ আরও যোগ্য মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পরে যখন একজনের নাম ঘোষণা করা হলো, তখন থেকেই আরেকটি গ্রুপ তাঁর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে। তিনি দাবি করে বলেন, লাকসাম-মনোহরগঞ্জের মানুষ শান্তি চায়, বিভেদ বা গ্রুপিং নয়। আমি আশাবাদী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান এ বিষয়ে যথাযথ দৃষ্টি দেবেন।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ  বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। এছাড়া মনোহরগঞ্জের বিএনপি ও সহযোগি সংগঠনের ড. রশিদ আহমেদ হোসাইনীর অনুসারীরা উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম