1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অবশেষে পৌঁছালেন ঢাকায় হামজা

  • প্রকাশকালঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ জন পড়েছেন

ছবি- সংগৃহীত। 

হামজা চৌধুরীর ঢাকায় আসার কথা ছিল আজ দুপুর ১২টায়। কিন্তু ইংল্যান্ডে বিমানবন্দরে পৌঁছাতে দেরি করায় ফ্লাইট মিস করেন তিনি। এর ৫ ঘণ্টা পরের আরেকটি ফ্লাইটে অবশেষে ঢাকায় এসেছেন জাতীয় দলের এই মিডফিল্ডার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ। সোনারগাঁও হোটেলে পৌঁছার পর তাঁকে আবার ফুল দিয়ে বরণ করা হয়।

বাফুফে সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। যে কারণে ফ্লাইট মিস করেছিলেন লেস্টার সিটিরএই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেন। যে কারণে তাঁর দেশে আসতে কিছুটা দেরি হয়েছে।

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচগুলোতে অংশ নিতেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন হামজা।

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন, আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি।
‎গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র, দুটিতে হেরেছে হাভিয়ের কাবরেরার দলের। এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম